মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা
সিলেটে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

we385আমার সুরমা ডটকম : অনলাইন পত্রিকা সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম ও সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্দ্যোগে সারাদিন ব্যাপি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সিলেটের জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড-এর ৫ম তলায় সুরমা টিভির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহিত চৌধুরী, একুশে টেলিভিশন ও মানবজমিনের সিলেট ব্যূরো প্রধান ওয়েছ খছরু, একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ।
প্রশিক্ষন কর্মশালা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সুরমাভিউ টূয়েন্টিফোর ডটকমের সম্পাদক এমদাদুল হক সোহাগ-এর সভাপত্বিতে ও সিলেট নিউজ ওয়ার্ল্ডের সম্পাদক আফরোজ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে সাংবাদিকতা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহিত চৌধুরী, একুশে টেলিভিশন ও মানবজমিনের সিলেট ব্যূরো প্রধান ওয়েছ খছরু, একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ, যুবলীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য রিমাদ আহমেদ রুবেল, জনতার নিউজ টুয়েন্টফোর ডটকমের প্রকাশক সৈয়দ সারোয়ার রেজা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্সুর আলী, কামরুল হোসাইন, সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক সেজান আহমদ পরাগ, আব্দুল আজিজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com