বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
পুতিনকে ওবামার হুঁশিয়ারি

পুতিনকে ওবামার হুঁশিয়ারি

104077_obama_105955আমার সুরমা ডটকম ডেক্স : সিরিয়ার গৃহযুদ্ধে জড়ানোর পরিণতি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রক্তাক্ত সংঘাতে জড়ালে রাশিয়ার সম্ভাব্য বিপদ সম্পর্কে পুতিনও অবগত আছেন বলে ইঙ্গিত দেন ওবামা। এ খবর দিয়েছে সিএনএন। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আমি মনে করি পুতিন বিষয়টা বোঝেন। আফগানিস্তান এখনও তার স্মৃতিতে তরতাজা। মীমাংসাহীন ও নিস্ফল গৃহযুদ্ধে জড়িয়ে যাওয়ার ফলাফল তিনি চান না। ওবামা বলেন, পুতিন সিরিয়া সঙ্কটের যে রাজনৈতিক সমাধানের কথা বলেন, তার সঙ্গে দ্বিমত নেই। কিন্তু এ বিষয়টি ঝুলে আছে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকা কিংবা না থাকা নিয়ে। যুক্তরাষ্ট্রের দাবি, রাজনৈতিক যেকোন পরিবর্তনের পূর্বে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে আসাদকে। ওবামা মনে করেন, সামনের কয়েক মাসে সিরিয়ার যুদ্ধক্ষেত্রে যে পরিবর্তন আসতে যাচ্ছে, তাতে রাশিয়ার গোটা হিসাবনিকাশ পাল্টে যাবে। এছাড়া তাতে প্রমাণিত হবে যে, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের সময় এসেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com