সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দিরাই পৌরসভা নির্বাচনে লড়তে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

দিরাই পৌরসভা নির্বাচনে লড়তে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

asabs-pawroshova nirbaconpic-03-12-2015মুহাম্মদ আব্দুল বাছির সরদার : সারাদেশের ন্যায় ৩০ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে দিরাই উপজেলার দিরাই পৌরসভায় মেয়র, সাধারণ আসনে কাউন্সিলর ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৫৩ মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ আলতাফ হোসেনের কাছে মনোনয়ন দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের দিরাই পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেন, এরমধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১০ জন। মেয়র পদে মনোনয়নপত্র যারা দাখিল করেছেন, তারা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মঈন উদ্দিন চৌধুরী (মাসুক), জাতীয়পার্টির রফিকুল ইসলাম সরদার (রফিক) ও বাসদের মোজাম্মিল হোসেন। মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক দলের সভাপতি ও নাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি ৩ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়নপত্র দাখিলের শেষ, বাচাই ৫-৬ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ শনি ও রোববার, প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ রোববার, ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ বুধবার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com