মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা

গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা

gambia-300x219আমার সুরমা ডটকম ডেক্স : আফ্রিকার দেশ গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করলেন দেশটির প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ বিবেচনায় আমি গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করছি। ঔপনিবেশিক অতীত ভুলতে পশ্চিম আফ্রিকার সাবেক ধর্মনিরপেক্ষ দেশটির এ রাষ্ট্রীয় পরিচয় ঘোষণা করেন তিনি। তিনি বলেন, ‘যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মুসলিম। তাই গাম্বিয়া ঔপনিবেশিক ধারা অনুসরণ করতে পারেনা। ’ দেশটির ১৮ লাখ জনসংখ্যার ৯৫ শতাংশই মুসলিম। সংখ্যালঘুরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারবে বলেও আশ্বাস দেন তিনি। ব্রিটেনসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকলেও বিগত কয়েক বছরে তার অবনতি ঘটেছে। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com