শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
টোল দেন প্রধানমন্ত্রীও

টোল দেন প্রধানমন্ত্রীও

55_107584আমার সুরমা ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করার পর মুন্সীগঞ্জ থেকে রাজধানীতে ফেরার পথে টোল পরিশোধ করে ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রম করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শরীয়তপুরের জাজিরায় যান এবং সেখান থেকে মুন্সীগঞ্জ পৌঁছে স্পিড বোটে মেগা প্রকল্পের নির্মাণ এলাকা পরিদর্শন করেন। বিকেলে শেখ হাসিনা সড়ক পথে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় ফিরে আসেন। ঢাকায় ফিরে আসার পথে প্রধানমন্ত্রী ধলেশ্বরী সেতু এবং হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় গাড়ি থামিয়ে টোল পরিশোধ করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সকল গাড়ির টোল পরিশোধ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com