সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
শহীদদের সংখ্যা নিয়ে খালেদার বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হয়েছে: বিএনপি

শহীদদের সংখ্যা নিয়ে খালেদার বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হয়েছে: বিএনপি

images (12)আমার সুরমা ডটকম : মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আজ মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই দাবি করেন। তিনি দাবি করেন, খালেদা জিয়ার দেওয়া ভাষণের একটি অংশের বিকৃত ব্যাখ্যা করে ক্ষমতাসীন মহল অপপ্রচার ও বিভিন্ন মতলবী কার্যক্রম শুরু করেছে। বিএনপি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মহান শহীদদের তালিকা ও পরিচিতি আজ পর্যন্ত সংরক্ষিত নেই। এ কারণে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বিভিন্ন শক্তি ও ব্যক্তির পক্ষ থেকে শহীদদের সংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য ও বিতর্ক উপস্থাপন করা হয়ে থাকে। বিভিন্ন গ্রন্থে শহীদদের বিভিন্ন রকম সংখ্যা উল্লেখ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন সে কথাই তুলে ধরেছেন। তাঁর বক্তব্যের মাধ্যমে তিনি মহান শহীদদের পরিচিতি ও প্রকৃত সংখ্যা নিরূপণের প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করেছেন, যাতে তাঁদেরকে উপযুক্ত সম্মান প্রদর্শন করা যায়। এই কথা বলার মাধ্যমে শহীদদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনের প্রশ্নই আসে না। যারা মুক্তিযোদ্ধাদের তালিকা করেনি বরং ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে এবং যারা প্রকৃত শহীদদের তালিকা ও পরিচিতি সংরক্ষণের মাধ্যমে তাদের সম্মানিত করতে চায় না, তারাই খালেদা জিয়ার বক্তব্যকে বিকৃত ব্যাখ্যা করে অপরাজনীতিতে মেতে উঠেছে।
মির্জা ফখরুল এই অপপ্রচার ও তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে এই ধরনের হীন অপপ্রচারের মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com