রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে আওয়ামীলীগ এমপি লতিফের বিচারের দাবিতে চবি ছাত্রলীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে আওয়ামীলীগ এমপি লতিফের বিচারের দাবিতে চবি ছাত্রলীগের বিক্ষোভ

639a075d74bcd855d7859f3b3a9508c7-latif_115127আমার সুরমা ডটকম ডেক্স : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফ এর বিরুদ্ধে। এজন্য এমপি লতিফের বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে চবি ছাত্রলীগ।
আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মিছিলটি চবি’র শাহ আমানত হল থেকে শুরু হয়ে শাহজালাল হল, জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে অভিযুক্ত এম এ লতিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ ও কঠিন শাস্তির দাবি করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-সম্পাদক নজরুল ইসলাম ফাহাদ, সাবেক কার্যনির্বাহী সদস্য নাজমুল হক, সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ শতাধিক নেতাকর্মী।
download (35)প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ‘নতুন ছবি’ ‘আবিষ্কার’ করার অভিযোগ উঠে আওয়ামী লীগের এমপি এম এ লতিফ এর বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, লতিফের বডিতে বঙ্গবন্ধুর মুখ লাগিয়ে ওই ছবিটি ফটোশপে তৈরি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যবহারকারীরা এটি লতিফের ছবিই বলে দাবি করেছেন। তবে এ ছবি সম্পর্কে ‘কিছুই জানেন না’ বলে গণমাধ্যমকে জানিয়েছেন এমপি লতিফ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com