সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি: ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি: ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

file (1)jjjআমার সুরমা ডটকম : সিলেট নগরীর বালুচরে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাক্ষৎনিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নীপু ও ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদের গ্রুপের প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হিরণ গ্রুপের কর্মীরা প্রতিপক্ষ গ্রুপের একজনের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর পাল্টা আক্রমণের শিকার হয় হিরণ গ্রুপ। কিন্তু হিরণ গ্রুপের কর্মীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। জবাবে প্রতিপক্ষ গ্রুপও পাল্টা গুলি ছুঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়। শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়। ইট পাটকেলের আঘাতে দুই/একজন আহত হতে পারে। আধিপত্য বিস্তার নিয়েই মারামারি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com