বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
শর্ত পূরণের পরও সিলেটে তাফসীর মাহফিলের প্যান্ডেল খুলে নিতে বাধ্য করেছে পুলিশ

শর্ত পূরণের পরও সিলেটে তাফসীর মাহফিলের প্যান্ডেল খুলে নিতে বাধ্য করেছে পুলিশ

index_116424আমার সুরমা ডটকম : পুলিশের দেওয়া মৌখিক শর্ত পুরণের পরও সিলেটে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের প্যান্ডেল পুলিশের চাপের মুখে ডেকোরেটরের মালিক খুলে নিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আঞ্জুমানে খেদমতে কুরআনের সেক্রেটারি মাওলানা মিসবাহ উদ্দিন অভিযোগ করে বলেন, তাফসীর মাহফিলের জন্য আমরা গত ৪ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বরাবর আবেদন করি। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে মৌখিকভাবে কিছু শর্ত দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, বিতর্কিত কোনো ব্যক্তি ও পোস্টারে যাদের নাম আছে তাদের বাইরে কাউকে আলোচনা করতে দেওয়া যাবে না, রাস্তায় মাইক লাগানো যাবে না, রাত ১০ টার পর আর মাইক ব্যবহার করা যাবে না। তিনি বলেন, আমরা পুলিশের দেওয়া সব শর্ত পূরণ করেই মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কিন্তু, হঠাৎ করে বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে বলা হলো মাহফিল করা যাবে না। আজ শুক্রবার পুলিশের চাপের মুখে ডেকোরেটরের মালিক প্যান্ডেল খুলে নিতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ বিষয়ে জানতে সিলেট জেলা উত্তরের পুলিশ কমিশনারের মোবাইলে চেষ্টা করলেও ফোন রিসিভ হচ্ছেনা। আর সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, তাফসীর মাহফিলের জন্য তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com