শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
নিরপেক্ষ সরকার হতে হবে, যে নামেই হোক : খালেদা

নিরপেক্ষ সরকার হতে হবে, যে নামেই হোক : খালেদা

আমার সুরমা ডটকম ডেক্স :

যে নামেই হোক, নিরপেক্ষ সরকার হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার হতেই হবে এমন কোনো কথা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষমতা কুক্ষিগত করতে সরকার সংবিধান পরিবর্তন করেছে বলে তিনি অভিযোগ করেছেন। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি বলব না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। যে নামেই হোক, আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই।’
তিনি আরো বলেন, জোর করে ক্ষমতায় থাকার পরিনতি হয় ভয়াবহ, সেই ভয়াবহ পরিনতি বিএনপি চায়না। তাছাড়া জঙ্গিবাদের কথা বলে তারা দেশের ইমেজ নষ্ট করছে বলেও তিনি মন্তব্য করেন। আগামী বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলার আইনজীবীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। সবশেষে তিনি বলেন, বর্তমান অনির্বাচিত সরকার দেশটিকে শেষ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com