শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
যেকোনো সময় হামলা, মারাও যেতে পারেন এমপি লতিফ: মহিউদ্দিন চৌধুরী

যেকোনো সময় হামলা, মারাও যেতে পারেন এমপি লতিফ: মহিউদ্দিন চৌধুরী

index_116815 (1)আমার সুরমা ডটকম : এনএসআই, ডিজিএফআই, সাংবাদিকদের সাক্ষী রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, “চট্টগ্রামে লতিফের ওপর যেকোনো সময় হামলা হতে পারে। ওই হামলায় সে মারাও যেতে পারে। এ জন্য আমাকে যদি হুকুমের আসামি করা হয়, সেই আসামি হিসেবে কাটগড়ায়ও যেতে মহিউদ্দিন চৌধুরী রাজি। তবু এই কুলাঙ্গার লতিফকে চট্টগ্রামের মাটিতে নামতে দেয়া হবে না।” আবদুল লতিফের বিচারের দাবিতে সোমবার বিকেলে লালদীঘি ময়দানে আয়োজিত চট্টগ্রাম নাগরিক মঞ্চের সমাবেশে মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। এ সময় লতিফকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন চট্টগ্রামের এই সাবেক মেয়র এবং লতিফকে প্রতিহত করতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।
মহিউদ্দিন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর ছবি বিকৃতির মাধ্যমে লতিফ যে মহা অন্যায় করেছে, সে কারণে চট্টগ্রামে বঙ্গবন্ধুর অনুসারীরা ক্ষোভে ফুঁসছেন। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে সে যদি বাঁচতে চায়, তাহলে সে যেন চট্টগ্রামের মাঠিতে পা না রাখে।” লতিফকে পাকিস্তানি মনোভাবাপন্ন জামায়াতের চর অভিহিত করে তার সংসদ সদস্য পদ বাতিল ও ১৫ দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান মহিউদ্দিন চৌধুরী।
নাগরিক মঞ্চের আহ্বায়ক ও নগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ ১৪ দলের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ছবিসংবলিত ব্যানার ও পোস্টার টানানো হয় আবদুল লতিফের নামে। তাতে আবদুল লতিফের দেহের সঙ্গে বঙ্গবন্ধুর মুখমণ্ডল জুড়ে ছবি বানানো হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ নিয়ে ক্ষোভের মুখে আবদুল লতিফ দুঃখ প্রকাশ করে জানান, এ ঘটনা তার অজান্তে হয়েছে। সূত্র : শীর্ষ নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com