বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সিলেটে অর্থমন্ত্রীর সংবর্ধনাস্থলের পাশেই বিপুল অস্ত্র উদ্ধার

সিলেটে অর্থমন্ত্রীর সংবর্ধনাস্থলের পাশেই বিপুল অস্ত্র উদ্ধার

chatrolige-osroআমার সুরমা ডটকম সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনা অনুষ্ঠানস্থলের বাইরে থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নগরীর রিকাবীবাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশা থেকে ২৩টি রাম দা ও ছয়টি লোহার রড উদ্ধার করা হয়। কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় একটি বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তল্লাশি করে ওই বস্তায় ২৩টি রাম দা ও ছয়টি লোহার রড পাওয়া গেছে। “পুলিশের ধারণা নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো এখানে আনা হয়েছিল।” অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে আটোরিকশার চালক ও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ সময় পাশেই কবি নজরুল অডিটোরিয়ামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। স্বাধীনতা পদক পাওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ এ সংবর্ধনা সভার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com