বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম: জনবল নিয়োগ ছাড়াই উদ্বোধন হচ্ছে দিরাই হাসপাতালের ৫০ শয্যা ভবন

প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম: জনবল নিয়োগ ছাড়াই উদ্বোধন হচ্ছে দিরাই হাসপাতালের ৫০ শয্যা ভবন

asabs-derai-hospitalpic-28-10-2016মুহাম্মদ আব্দুল বাছির সরদার: অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশিত সুনামগঞ্জের দিরাই উপজেলা সরকারি হাসপাতালের ৫০ শয্যা বিশিষ্ট ভবন শনিবার উদ্বোধন হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ভবনটি উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন পৌরসভার স্থানীয় বিএডিসি মাঠে দুপুর ১২টায় এক বিশাল জনসভার আয়োজন করেছে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তসহ দলের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
হাসপাতাল সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ভাটিঅঞ্চল খ্যাত দিরাই উপজেলা সদরের একমাত্র সরকারি হাসপাতালটি পূর্ণ জনবল ছাড়াই ৩১ শয্যা নিয়ে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের সেবা দিয়ে আসছে। ২০১২ সালের ২৬ ডিসেম্বর বুধবার বেলা আড়াইটায় দিরাই হাসপাতালের ৫০ শয্যায় উন্নীতকরণ ভবনের ভিত্তিপ্রর স্থাপন করা হয়। এতে করে এ অঞ্চলের মানুষের মনে স্বাস্থ্যসেবার দ্বার খোলায় আশার আলো দেখা দেয়। কিন্তু নতুন করে জনবল নিয়োগ না দিয়েই বর্তমান জনবল নিয়ে হাসপাতালটি উদ্বোধন হওয়াতে এ এলাকার সাধারণ মানুষ হতাশ হয়েছেন। ভিত্তিপ্রর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com