বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ত্রিশ গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা ‘ভাঙা ব্রিজ’

ত্রিশ গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা ‘ভাঙা ব্রিজ’

asabs-vhangabrizpic-06-11-2016মুহাম্মদ আব্দুল বাছির সরদার: একটি ব্রিজের অবস্থা নাজুক হওয়ায় উপজেলার প্রায় ৩০টি গ্রামের লোকজন যাতায়াত করতে পারছেন না। বর্তমানে ব্রিজের এমন অবস্থা যে কোন সময় তা ধ্বসে যেতে পারে। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন আগামি শুকনো মৌসুমে তা মেরামত করে দেয়ার। ঘটনাটি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের ললিয়ার খাল নামক ব্রিজ। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের সাথে শাল্লা উপজেলা সদরের যোগাযোগের একটি রাস্তা দিয়ে প্রায় ৩০টি গ্রামের লোকজনের যাতায়াত। এর মধ্যস্থলে একটি ব্রিজ আধা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে। বর্ষায় পানির নিচে থাকায় তা ভেঙে পড়ার উপক্রম হয়ে চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আগামি হেমন্তে এটি আর ব্যবহার করার উপযোগি থাকছেনা। সাধারণ মানুষই এটি ব্যবহার ঝুঁকিমুক্ত মনে করছেন না। ফলে এ রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামান চৌধুরীর কাছে ব্রিজটি মেরামতের আবেদন করেছেন।
এ বিষয়ে ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামান চৌধুরীর বলেন, আমি ব্রিজটির নাজুক অবস্থার কথা শুনেছি ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ তৈয়বুর রহমানও ব্রিজের এ অবস্থার কথা জানিয়েছেন এবং আমি নিজেও দেখেছি। ঐ স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা করছি। এলাকাবাসির দাবি-যত তাড়াতাড়ি সম্ভব ললিয়ার খালে একটি নতুন ব্রিজ নির্মাণ হোক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com