বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাইয়ে জমিয়তের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন

দিরাইয়ে জমিয়তের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন

jআমার সুরমা ডটকমজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডিসেম্বর মাসব্যাপি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমআ কলেজরোডস্থ জমিয়ত কার্যালয়ে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা শাখা এক আলোচনা সভার আয়োজন করে। শাখা সভাপতি মাওলান নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ইলিয়াছ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল শায়েখ মাওলানা আব্দুল বছির। বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা আনোয়ার পাশা, শাল্লা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, যুব জমিয়ত দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ জায়িম, মুফতি সারোয়ার হোসাইন, মাওলানা রশিদ আহমদ, মাওলানা মুহিবুর রহমান প্রমুখ। বক্তারা জমিয়তের সদস্য সংগ্রহে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, সারাবিশ্বে একমাত্র জমিয়তই আদর্শ রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের ছায়াতলে সবাইকে দলমত নির্বিশেষে আসার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com