শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
ধারণক্ষমতা ২০০; যাত্রী ১০০০, মাঝ নদীতে ফাটল

ধারণক্ষমতা ২০০; যাত্রী ১০০০, মাঝ নদীতে ফাটল

আমার সুরমা ডটকম ঃ
ধারণ ক্ষতার বেশি যাত্রী নিয়ে ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছেড়ে আসা ‘পাতারহাট-৫’ নামের একটি লঞ্চ আটক করেছে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ। প্রায় হাজার খানেক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে ভোলার লালমোহনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুর ১টায় লঞ্চটি ছেড়ে ১০ কিলোমিটার দূরে ধর্মগঞ্জ এসে পৌঁছালে লঞ্চের ফাটল ধরা পরে। পরে যাত্রীদের হৈ হুল্লা শুনে পাশে থাকা ডকইয়ার্ডে লঞ্চের ফাটলের মেরামত করে বিকাল ৩টায় আবার ছেড়ে আসে। এই সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন ধলেশ্বরী থেকে লঞ্চটি আটক করে মিরকাদিম নদী বন্দরে নিয়ে আসেন। পরে বিকাল ৫টায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান লঞ্চটি পর্যবেক্ষণ করে বলেন, এটি যে অবস্থায় রয়েছে সে অবস্থায় ২০০ যাত্রীর বেশি নিয়ে চলতে পারেনা। ঈদ মৌসুমে লঞ্চে ধারণক্ষমতার কয়েকগুণ যাত্রীবহন করা হয় বলে অভিযোগ আছে। পাতারহাট-৫-এর এ ঘটনা সেই অভিযোগকেই সত্যতা দিল। প্রশাসন যে এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকায় তাও প্রমাণিত হলো এ ঘটনায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com