বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে ঘন কুয়াশার মধ্যেই বোরো আবাদ শুরু

amarsurma.com
দিরাইয়ে ঘন কুয়াশার মধ্যেই বোরো আবাদ শুরু

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
ঘন কুয়াশার মধ্যেই মাথায় নানা শঙ্কা আর কৃষিপণ্যের উচ্চ মূল্যের মধ্যেও শুরু হয়েছে বোরো ধানের আবাদ। এ বছর সুনামগঞ্জের দিরাই উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার হেক্টর জমি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে এক লাখ ২৭ হাজার ৪৩৪ মেট্রিকটন চাউল। দিরাই উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উপজেলা ৩০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের জন্য এক হাজার ৩৬৮ হেক্টর জমিতে চাষ করা হয়েছে বোরো ধানের চারা। এরমধ্যে হাইব্রিড ৫৩৭ হেক্টর, উফশী ৮২২ হেক্টর ও স্থানীয় হেক্টর। বোরো আবাদের মধ্যে হাইব্রিড ১৩ হাজার ৪২৯ হেক্টর, উফশী ১৬ হাজার ৪৩৬ হেক্টর ও স্থানীয় ১৩৫ হেক্টর জমিতে ধান রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে ৩০ হাজার জমিতে চাষকৃত ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৪৩৪ মেট্রিকটন চাউল। এরমধ্যে হাইব্রিড ৬৪ হাজার ৫৬ মেট্রিকটন চাউল, উফশী ৬৩ হাজার ১২৪ মেট্রিকটন ও স্থানীয় ২৫৪ মেট্রিকটন।
এদিকে হাওর এলাকার এক ফসলী বোরো আবাদে দিন দিন খরচ বেড়েই চলছে। জমি বর্গা (রংজমা) নেয়া থেকে শুরু করে ধান কেটে ঘরে তোলা পর্যন্ত প্রতি কেয়ারে যে পরিমাণ খরচ আসে, সে পরিমাণ উৎপাদন হয় খুব কম। তারপরও একজন কৃষক শুধুমাত্র লাভের আশায় প্রতি বছর নানা শঙ্কা আর আতঙ্ক নিয়েই বোরো আবাদ করে যাচ্ছেন।
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টুকদিরাই গ্রামের মৃত সোনা উল্লাহর ছেলে আফাজ উদ্দিন জানান, বর্তমানে বোরো আবাদ করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে। তারপর সংসারের খরচপাতি চালাতে মাথায় ঝুঁকি ও নানা শঙ্কা নিয়েই কাজ করছি। তার দেয়া হিসেব মতে, প্রতি কেদার জমি বর্গা (রংজমা) নিতে হয় হাওর ভেদে কমপক্ষে পাঁচ হাজার টাকা, বীজ ক্রয় পাঁচশত টাকা, চাষ পাঁচশত টাকা, রোপন এক হাজার টাকা, সার এক হাজার দুইশত টাকা, পানি ও পরিচর্ষা তিন হাজার টাকা, ধান কাটা ও ঘরে তোলা খরচ তিন হাজার টাকা। তিনি আরও জানান, আমাদের হাওর এলাকায় চৈত্র মাসে আগাম বন্যা, খড়া ও শিলাবৃষ্টির আতঙ্ক থাকে প্রতিনিয়ত। তারপরও আমরা সোনার ফসল ফলানোর চেষ্টা করে যাচ্ছি। এ বছর কৃষি প্রণোদনা হিসেবে পাঁচ কেজি বীজ ও ১০ কেজি সার দেয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com