শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

ভেঙ্গে যাচ্ছে হাজারো স্বপ্ন

মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতাহাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভেঙ্গে গেছে হাজারো স্বপ্ন। কোটি প্রাণ এখন অনিশ্চয়তার মুখে, এমন দৃশ্য প্রায় প্রতি বছরেরই। দূযোর্গ আর সংকট যেন হাওরবাসীর নিয়তি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরের জীববৈচিত্র ধ্বংস হয়ে যাওয়ায় এবং অবৈজ্ঞানিক, অপরিকল্পিত, অদূরদর্শী, অসময়ের উন্নয়ন কৌশল কৃষকের জন্য মরণফাঁদ। এমন অবস্থা থেকে পরিত্রাণ এবং দূর্যোগ মোকাবেলা করে কৃষকের অস্তিত্ব ঠিকিয়ে রাখার জন্য প্রয়োজন কৃষি বীমা।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নিতে এবং ঋণের চক্র থেকে কৃষকদের বের করে আনতে কৃষি খাতকে বীমার আওতায় নিয়ে আসার বিকল্প নেই। কৃষিকে বীমার আওতায় আনতে পারলে প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতির চাপ কমে যাবে। কৃষক সমাজ ঋণের চক্র থেকে বের হয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীও এমন আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশনের মাধ্যমে কৃষি বীমা চালুর কথা বলেছিলেন। কিন্তু পরবর্তীতে আর প্রক্রিয়াটি এগুইনি। কৃষি খাতকে বীমার আওতায় আনা হলে উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষকরা ঋণের চক্র থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। বেসরকারি বীমা প্রতিষ্ঠানও এ বিষয়ে এগিয়ে আসতে পারেন। সামাজিক দায়িত্বশীলতার চেতনায় উজ্জীবিত হয়ে সংকটাপন্ন হাওর কৃষিকে বাঁচাতে হবে। জাতীয় অর্থনীতিতে হাওরাঞ্চলবাসির অবদান বিবেচনায় নিতে হবে। বীমার মাধ্যমে বিদ্যমান সুবিধা পেলে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে। বর্তমান সরকার বীমা খাতের উন্নয়ন ও আধুনিকীকরণে গুরুত্ব দিয়েছে। কৃষি বীমা চালু হলে এই খাত আরো প্রসারিত ও গণমুখী হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ জোড়ালো হবে। কৃষি খাতে কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যবিমোচনে বড় ধরণের ভূমিকা পালন করছে। কিন্তু অকাল বন্যা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে এ দেশে বিশেষ করে হাওরাঞ্চলে ফসলহানি ও অর্থনীতির ক্ষতি এক নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারছেন না। তখনই কৃষক পরিবারে নেমে আসে দূর্যোগ। দরিদ্র কৃষকরা মহাজনী সুদে কৃষিতে বিনিয়োগ করেন। দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে অনেকে ফসল উৎপাদন করেন, মেয়ের বিয়ে দেন, ছেলে-মেয়েদের লেখাপড়া করান। আশা থাকে, ফসল তুলে সব পরিশোধ করবেন। কিন্তু সেই আশা আর পূর্ণ হয়না, ভেঙ্গে যায় হাজারো স্বপ্ন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com