সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
ভাসান পানিতে মাছ ধরার দাবিতে মিছিল ও অভিযোগ

ভাসান পানিতে মাছ ধরার দাবিতে মিছিল ও অভিযোগ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জে ভাসান পানিতে মাছ ধরার দাবিতে মিছিল ও অভিযোগ দায়ের করেছে লক্ষীপুর গ্রামের মৎসজীবিরা। সোমবার সকালে মিছিলটি জামালগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন মৎসজীবিদের পক্ষের লক্ষীপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মোঃ অপু মিয়া। অভিযোগে জানা যায়, হালির হাওরে ছাতিধরা জলমহাল গ্র“পের পাহারাদার ও মালিকগণ এলাকার মৎসজীবিদের মাছ মারতে বাধা দিচ্ছে। এমনকি গ্রামের কৃষক ও মৎসজীবিরা টেলাজালি, টানাজাল নিয়ে মাছ মারতে গেলে জলমহালের পাহারাদারগণ অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি, ভয়-ভীতি দেখিয়ে জাল ধরে নিয়ে যায়। এমনকি তাদের মারধর করতে উদ্বত হয়। ছাতিধরা জলমহালের সীমা নির্ধারণ না থাকায় হাওরে যেখানে মাছ মারতে নামা হয় সেখানেই বাধা দেওয়া হয়।

এ ব্যাপারে ইনছানপুর মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, আমরা বিজ্ঞ মহামান্য হাইকোর্ট থেকে ৬ বছরের জন্য বন্ধোবস্ত পেয়ে মাছের পোনা ছেড়ে অবমুক্ত করে পাহারাদার নিযুক্ত করে মাছ ফলানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। কিছুদিন পূর্বে উপজেলা মৎস অফিস থেকে ছাতিধরা বিলে পোনা অবমুক্ত করা হয়েছে। তারা নিষিদ্ধ কোনাজাল দিয়ে হাওরের সমস্ত পোনা নিধন করে মৎস আইন লঙ্গণসহ সরকারে মৎস সম্পদ উন্নয়নের ব্যপক ক্ষতি সাধন করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়েছি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুল হাসান দায়িত্ব দেওয়া হয়েছে। উভয় পক্ষকে ডেকে শুনানী গ্রহণ করে বিলের সীমানা নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com