সোমবার, ০৮ Jun ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

‘মোরা’ নামটি যেভাবে এলো

আমার সুরমা ডটকম ডেক্সঘূর্ণিঝড় মোরা নামটি থাইল্যান্ডের দেয়া। এর অর্থ ‘স্টার অব দ্য সি’ বা সাগরের তারা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, থাইল্যান্ডের কাছ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতে এই  ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘মোরা’। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়ে থাকে। এই জন্য কখন কোথায় কোন ঝড় হয়, তা নিয়ে বিভ্রান্তি এড়াতে বিশেষজ্ঞরা ঝড়ের আগাম নামকরণ করেন। চলতি বছরের জানুয়ারি মাসে থাইল্যান্ডে এসকাপ ও ডব্লিউএমওর ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ প্যানেলের  বৈঠকে ছয়টি ঘূর্ণিঝড়ের নাম আগাম ঠিক করে রাখা হয়। প্রথম ঘূর্ণিঝড়টি গত ১৭ই এপ্রিলে ভারত উপকূলে দুর্বল অবস্থায় আঘাত হানে। এরপরের ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছিল মোরা। পর্যায়ক্রমে যে ঘূর্ণিঝড়গুলো আসবে, এগুলোর নাম হবে যথাক্রমে ওচি, সাগর, ম্যাকুনু ও ডায়ে। উল্লেখ্য, সাধারণত আঞ্চলিক পর্যায়ের নিয়ম অনুসরণ করে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়। পূর্বনির্ধারিত নামের তালিকা থেকে একেকটি ঝড়ের নাম দেয়া হয়। ১৯৪৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঝড়ের নামকরণ শুরু হয়। ১৯৯৯ সালে ওড়িশায় ঘূর্ণিঝড়ের পর ২০০০ সালে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) ও এসকাপ তাদের বৈঠকে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরুর বিষয়ে একমত হয়। ২০০৪ সালে প্রথম ‘অনিল’ ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com