মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

১০ পয়সার ইতিহাস

amarsurma.com

আমার সুরমা ডটকম:

১৯৭৩ সাল থেকে শুরু করে ১৯৯১ সাল পর্যন্ত মুদ্রীত ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার মুদ্রাগুলো এলুমিনিয়াম, স্টীল ও স্টেইনলেস স্টীল দিয়ে তৈরি। সর্বপ্রকার পয়সার আকার ও ওজন ভিন্নতার পাশাপাশি একপাশে জলের উপর ভাসমান জাতীয় ফুল শাপলা, ধানের ছড়া ও কয়েকটি তারকা থাকলেও প্রতিটি মুদ্রার অপর পিঠে বাংলাদেশ, পয়সার মান সংখ্যা ও কথায় এবং সাল উল্লেখপূর্বক বিভিন্ন চিত্র ছিল। এক পয়সার গায়ে দুটি ফুলসহ লতাকৃতির পাতা ছিল। দুই ধরনের পাঁচ পয়সা মুদ্রার গায়ে নাঙ্গল, ট্রাক্টর খচিত ছিল। দশ পয়সা মুদ্রার পিঠে পান পাতা, ট্রাক্টর, ধানের পাতা ও মা বাবা সহ দুটি সন্তানের চিত্র। ২৫ পয়সা মুদ্রার গায়ে রুই মাছ, লাউ, কলার সাথে সবার জন্য খাদ্য কথাটির উল্লেখ ও জাতীয় পশু বাঘের ছবি। ৫০ পয়সার ক্ষেত্রে কবুতর, মুরগী, আনারস, কলার চিত্র ছিল। তাছাড়া ১৯৯১ সালের আগে ১ টাকার পয়সাও ছিল এবং তাতেও বিভিন্ন চিত্র ছিল যা এখনো আমরা দেখতে পাই। কারণ এক টাকার স্বল্পতা থাকলেও এখনও তা দিয়ে পণ্য কেনা বেচা হচ্ছে। তবে এখন আর ৫, ১০ ও ২৫ পয়সার মুদ্রা চোখে পড়েনা। হয়ত এমন এক সময় আসবে যখন এক টাকার পয়সা বা নোট, একইভাবে ২ ও ৫ টাকার পয়সা বা নোটগুলোও হারিয়ে যাবে, আর তা আমাদের কাছে শুধু স্মৃতির পাতায় দোল খাবে। আর তা আমাদের কাছে শুধু স্মৃতি হয়ে থাকবে।

সংগৃহিত

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com