শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ঐতিহাসিক ভাটিপাড়া জামে মসজিদে বজ্রপাতের ‘ক্ষত’

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জের দিরাইয়ের ঐতিহাসিক নিদর্শন ভাটিপাড়ার জমিদারবাড়ি জামে মসজিদে শুক্রবার ভোর ৩টায় বজ্রপাতের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। এতে মসজিদের গম্বুজের পলেস্তার খসে পড়েছে।
জানা যায়, ৩১মে শুক্রবার ভোর রাতে দিরাইয়ে ব্যাপক বজ্রপাত হয়। এতে জানমালের কোন ক্ষতি না হলেও ঐতিহাসিক স্থাপনা ভাটিপাড়া জমিদারবাড়ি জামে মসজিদের গম্বুজে বজ্রপাতের আঘাতে সেখানে বেশ কিছু পলেস্তার খসে পড়ে। এছাড়া মসজিদের ভেতরের কারুকাজ, আইপিএস, জেনারেটার ও মাইকসহ আরও অন্যান্য জিনিষের ক্ষতি হয়। ফলে মসজিদের সৌন্দর্যে বিরূপ প্রভাব পড়ে।
গ্রামের ডা: কাজী আবুতালেব জানান, বজ্রপাতের কারণে মসজিদের বড় ধরণের ক্ষতি হয়ে গেলো। কারণ, এই মসজিদটি আামদের গ্রামে হলেও এটি মূলত ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে। এটি এখন সংস্কার করতে হবে বলেও তিনি জানান।
ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী বলেন, ভাটিপাড়া জমিদারবাড়ি মসজিদটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে জমিদারবাড়ির লোকেরাই তা দেখাশুনা করে থাকেন। বজ্রপাতে মসজিদটি ক্ষতগ্রস্তের ব্যাপারে তিনি বলেন, মসজিদ কমিটির সাথে আলাপ করে সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, ১৭ শতকের শেষের দিকে ভাটিপাড়া জমিদারদের উদ্যোগে দিল্লি জামে মসজিদের আদলে এটি নির্মাণ করা হয়। চুনসুরকির দ্বারা তৈরি এ মসজিদের ৩টি বিশাল গম্বুজ রয়েছে। এছাড়া রয়েছে বড় চারটি মিনার, সর্বমোট ১৬টি মিনার আছে। দৃষ্টিনন্দন মসজিদটির সামনে রয়েছে বিশাল পুকুর, পিয়াইন নদীর তীরবর্তী এই ঐতিহাসিক স্থাপনা দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। এতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মসজিদটিকে প্রতœতত্ত্বের নিদর্শন হিসেবে ঘোষণা করতে সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com