মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
যাত্রী নিয়ে যাবার পরদিন সকালে ডোবায় মিললো মোটর সাইকেল চালকের লাশ!

যাত্রী নিয়ে যাবার পরদিন সকালে ডোবায় মিললো মোটর সাইকেল চালকের লাশ!

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

আমার সুরমা ডটকম:

যাত্রী নিয়ে যাবার পরদিন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডোবায় মিললো আবুল মিয়া (২৮) নামে এক মোটর সাইকেল চালকের লাশ।
বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর থানা পুলিশ বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের শক্তিয়ার খোলা এলাকার সড়কের পার্শ্ববর্তী ডোবা থেকে ওই চালকের লাশ উদ্যার করে মর্গে পাঠায়।
নিহত চালক তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
বুধবার নিহতের বড় ভাই আবুল কালাম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার চানপুর বাজার থেকে মোটরসাইকেলে এক যাত্রীকে নিয়ে তাহিরপুর উপজেরা সদরে যায় আবুল মিয়া। রাতভর আর বাড়ি ফিরেনি আবুল।
এদিকে বুধবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খোলা এলাকার সড়কের পার্শ্ববর্তী ডোবায় এক ব্যাক্তির লাশ পড়ে থাকার কথা লোকমুখে শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখে মোটরসাইকের চালক আবুলের তা নিশ্চিত হন।
খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ দুপুরের দিকে নিহতের লাশ উদ্যার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, নিহত চালকের মোটরসাইকেলটিও উদ্যার করা হয়েছে। আপাতত এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা ডায়েরিভুক্ত করার বিষয়টি প্রত্রিয়াধীন রয়েছেন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com