সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

শয়নকক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জে বসতঘরের আড়া (ধর্ণা) থেকে ঝুলন্ত অবস্থায় ফাতেমা আক্তার (৩০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ময়নাতদন্তশেষে নিহত মহিলার মরদেহ তার পরিবার ও স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
নিহত ফাতেমা দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশাইরগাঁও গ্রামের সৌদি প্রবাসী জামাল মিয়ার স্ত্রী। নিহতের সাত, চার দুই বছর বয়সী তিন শিশুপুত্র রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জামাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম তার তিন পুত্রসন্তান উপজেলার রামশাইরগাঁও গ্রামে নিজ বাড়িতেই বসবাস করে আসছিলেন। স্বামী অবর্তমানে ফাতেমা বেশ কয়েকমাস ধরেই কিছুটা মানসিক অসস্থিতে ভোগছিলেন।
শনিবার নিজ শিশু সন্তানদের যথারীতি সকালের নাস্তা করিয়ে দুপুরের আগেই তাদেরকে ফের গোসল করানোরপর খাবার খাইয়ে বাড়ির বাহিরে খেলাধুলার জন্য পাঠিয়ে দেন ফাতেমা।
এরপর দুপুরেরপর কোনো এক সময়ে শিশুসন্তানদের অলক্ষে নিজ শয়নকক্ষের আড়ার (ধর্ণা) সাথে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। বিকালে নিহতের ছয়বছর বয়সী বড় ছেলে জাহেদুল হক খেলাধুলা থেকে বাড়ি ফিরে শয়নকক্ষে ঢুকে মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে বিষয়টি তখন পরিবারের অন্যরা ও প্রতিবেশীরা জানতে পারেন।
নিহত ফাতেমার বাবা উপজেলার রামশাইরগাঁও গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মেয়ে নিহতের ঘটনায় শনিবার রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাশেম ফাতেমা আত্বহননের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com