বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
সিলেটে সিয়ানাহ ট্রাস্টের বিষয়ভিত্তিক ফিকহি মুহাযারা সম্পন্ন

সিলেটে সিয়ানাহ ট্রাস্টের বিষয়ভিত্তিক ফিকহি মুহাযারা সম্পন্ন

আমার সুরমা ডটকম:
সিলেটের তরুণ, উদিয়মান, ফিকিরমন্দ, দরদমন্দ, এবং মুহাক্কিক একঝাক তরুণ আহলে ইলমদের দাওয়াতি প্লাটফর্ম সিয়ানাহ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজ বাদ মাগরিব সিলেটের নয়াসড়কস্থ কোরানিক গার্ডেনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক মুহাযারা ফিকহুল উদ্বহিয়্যাহ। কুরবানি সংক্রান্ত জরুরি ও গুরুত্বপূর্ণ মাসাইলের আলোচনা। ঈদুল আযহাকে সামনে রেখে তার যাবতীয় নিয়মকানুন কিভাবে হবে, সঠিক পদ্ধতি কী? এই বিষয়ের ওপর আলোচনা শুরু হয়। সিয়ানাহ ট্রাস্টের তত্ত্বাবধায়ক মুফতি আবুল খায়ের সাহেবের সভাপতিত্বে, মাওলানা হাবীবুল হকের টেকনিক্যাল সাপোর্ট এবং মাওলানা আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় প্রথমেই ’জিলহজ্ব মাস প্রবেশ করার পর থেকে নখ, চুল ইত্যাদি না কাটা কি শুধু কুরবানিদাতার জন্য? নাকি সবার জন্য মুস্তাহাব’? এই বিষয়ের উপর আলোচনা করেন মুফতি নুমান সাদী। আরাফার রোযার ফযিলত ও আমাদের জন্য আরাফার দিবস কোনটি? এই বিষয়ের উপর আলোচনা করেন মাওলানা জফীর উদ্দীন। কুরবানি করার হুকুম কি? ওয়াজিব নাকি সুন্নাত? কুরবানি কাদের উপর ওয়াজিব? এই বিষয়ের উপর আলোচনা করেন হা. মাও. মাসুম আহমদ। কুরবানি সহিস হওয়ার ক্ষেত্রে কুরবানি করার স্থানের ধর্তব্য? নাকি কুরবানিদাতার অবস্থান ধর্তব্য? এই বিষয়ের উপর আলোচনা করেন হা. মাও. আসআদ বিন সিরাজ। সাত শরিকে কুরবানির হুকুম: পক্ষের দলিল। দলিলের উপর আপত্তি ও খণ্ডন। বিপক্ষের দলিল খণ্ডনসহ আলোচনা করেন মুফতি আবুল কালাম আযাদ। একই পশুতে কুরবানি, আকিকা ও ওয়ালিমা সহিহ হওয়ার তাহকিক বিষয়ক আলোচনা করেন মুফতি আবদুল হামিদ সাকিব। অংশীদারি কুরবানির শর্ত ও বিধান সম্পর্কে দলিলসমৃদ্ধ বিস্তারিত আলোচনা করেন মুফতি মাগফুরুল হক। কোন কোন জন্তু কুরবানি করা যাবে, আর কোনগুলো যাবেনা? কুরবানির পশুর বয়স কতটুকু হওয়া চাই? এই বিষয়ের উপর আলোচনা করেন মুফতি সায়েম কাসিমি। কুরবানির পশুর চামড়ার বিস্তারিত বিধান এবং তাকবীরে তাশরিকের উৎপত্তি ও তার বিধান সম্পর্কে আলোচনা করেন মুফতি দানিয়াল মাহমুদ। রাসুল সা. ও নিজের মৃত বাবা-মার পক্ষ থেকে কুরবানি করার বিস্তারিত তাহকিক এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়তের বা ওয়াজিব কুরবানির গোশতের হুকুম কী? এর উপর সর্বশেষ আলোচনা করেন সিয়ানাহ ট্রাস্টের আমীর মুফতি জিয়াউর রহমান।
উপস্থিত শ্রোতাবৃন্দের পক্ষ থেকে অনুভূতি ও অভিমত পেশ করেন সুবহানীঘাট মাদরাসার নাইবে মুহতামিম মাওলানা আহমদ সগীর ও জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেটের শিক্ষক মাওলানা মামুন আহমদ। এতে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জাকারিয়া, কবি শায়ীর খানদানিসহ অনেক আলেম-ওলামা ও জেনারেল শিক্ষিত ভায়েরা।
পরিশেষে সিয়ানাহ ট্রাস্টের তত্ত্বাবধায়ক, জামেয়া দরগাহ সিলেটের সিনিয়র মুহাদ্দিস ও মুফতি আবুল খায়ের সাহেব কুরবানি সংক্রান্ত জরুরি ও গুরুত্বপূর্ণ মাসাইলের উপর বিস্তর আলোচনা করে বলেন, রাসুল সা. যেভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং তাঁর উত্তরসূরি সাহাবায়ে কেরাম রা. ঐক্যমত হয়ে যেভাবে দ্বীনের কাজগুলো আঞ্জাম দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com