সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গাড়ি নিয়ে ঢাকা থেকেই নিউইয়র্ক!

গাড়ি নিয়ে ঢাকা থেকেই নিউইয়র্ক!

55734আমার সুরমা ডটকম ডেক্স : ঢাকা থেকেই গাড়ি নিয়ে যাওয়া যাবে সোজা নিউ ইয়র্ক! কথাটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন এটাই বাস্তব হতে চলেছে। তবে এ জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা বছর। এর নেপথ্যের কারিগর রাশিয়া। এটি হবে বিশ্বের দীর্ঘতম মহাসড়ক-‘ট্রান্স ইউরেশিয়ান বেল্ট ডেভেলপমেন্ট’, এর দৈর্ঘ হবে ২০ হাজার কিলোমিটার। আর দিল্লি থেকে যেতে হলে, যোগ হবে আরও ১৪ হাজার কিলোমিটার পথ। মানে, সবমিলিয়ে আপনাকে পাড়ি দিতে হবে ৩৪ হাজার কিলোমিটার পথ। আর এই নিউইয়র্ক যাওয়ার পথেই, সাইবেরিয়া, আলাস্কা কিছুই বাদ যাবে না। এক যাত্রায় মিনি বিশ্বভ্রমণ হয়ে যাবে। ঢাকা থেকে নেপাল, তিব্বত হয়ে সোজা চীন। তবে, মাথায় রাখবেন, চীনে যখন গাড়ি নিয়ে পৌঁছাবেন, নতুন করে আপনাকে চাইনিজ রেজিস্ট্রেশন প্লেট করাতে হবে। চীন থেকে বেরোনোর আগে পর্যন্ত ওই রেজিস্ট্রেশন প্লেটটি রাখা বাধ্যতামূলক। আর সহজেই মিলবে রেজিস্ট্রেশন প্লেট। এরপর কাজাখস্তান হয়ে সোজা রাশিয়া। মানে, পেয়ে যাবেন ট্রান্স সাইবেরিয়ান হাইওয়ে। এরপর জাহাজে সমুদ্র ডিঙিয়ে আলাস্কা, সেখান থেকে ফের গাড়ি চালিয়ে কানাডা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স-এর বৈঠকে প্রথম এই পরিকল্পনা দেয়া হয়। যাঁদের মস্তিষ্কপ্রসূত তাঁদের অন্যতম রাশিয়া রেলের প্রধান ভ্লাদিমির ইয়াকুনিন। শুধু যে দীর্ঘতম হাইওয়ে হবে, তাই শুধু নয়। পাশাপাশি হাইস্পিড রেলওয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন ভ্লাদিমির। এই গোটা পরিকল্পনাটাকে বলা হচ্ছে, ট্রান্স-ইউরোশিয়ান বেল্ট ডেভেলপমেন্ট। যাকে, ইন্টারন্যাশনাল রোড অফ রাশিয়া (আইআরআর)-ও বলতে পারেন। যদি, শেষ পর্যন্ত হাইওয়েটি দিনের আলো দেখে তাহলে ব্রিটেন থেকে রওনা হয়ে সোজা সড়কপথে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। সবমিলিয়ে ২০ হাজার ১৪৭ কিলোমিটার। একই সঙ্গে জুড়বে উত্তর আমেরিকার সঙ্গে এশিয়াও। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া… সব দেশের উপর দিয়েই যাচ্ছে দীর্ঘতম এই হাইওয়ে। আশা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে এই হাইওয়ের কাজ শেষ হয়ে যাবে। তবে সম্পূর্ণ রূপে চালু হতে ২০৩০ সাল লেগে যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com