মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

৪ শতাধিক অসহায় পরিবার পেলো খাদ্যসামগ্রী

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

স্টাফ রিপোর্টার:

করোনা সংকটে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি ড. জয়া সেনগুপ্তার আহবানে ৪ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল। বৃহস্পতিবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ী বাড়ী গিয়ে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি সয়াবিন তৈল ও একটি সাবান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা সফি উল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক, দিরাই সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, আওয়ামীলীগ নেতা রঞ্জিত চৌধুরী, দিরাই বাজার মহাজন সমিতির কোষাধ্যক্ষ কামনাশীষ রায়, প্রভাষক দেবাশীষ রায়, উপজেলা যুবলীগ নেতা লালন মিয়া, কামরুজ্জামান, রায়হান চিশতি, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, বাপ্পী হাসান, ছাত্রলীগ নেতা সুহেল আহমদ প্রমুখ। আজিজুর রহমান বুলবুল’র চাচা লালন মিয়া জানান, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ খাদ্য সংকটের কথা চিন্তা করে এমপি মহোদয়ের আহবানে সাড়া দিয়ে সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল’র ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com