শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

তীব্র শীত ও কুয়াশায় আচ্ছন্ন দিরাই : ঘরে ঘরে সর্দি-জ্বর

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
গত কয়েক বছরের মধ্যে এবারই শীত মৌসুমে (পৌষ-মাষ) তীব্র শীত অনুভূত হচ্ছে। তীব্র শীত আর কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে দিরাই। দেখা দিয়েছে ঘরে ঘরে সর্দি-জ্বরের প্রকোপ। পরিবারের সবাই এক সাথে এসব রোগে আক্রান্ত হওয়ার ফলে বাড়ছে দুশ্চিন্তাও। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি রয়েছে।
প্রবাদ রয়েছে ‘মাঘের শীতে বাঘও পালায়’। সেই প্রবাদটি ইতিমধ্যে শতভাগ পাওয়া যাচ্ছে তীব্র শীত আর ঘন কুয়াশা দেখে। গত কয়েকদিন ধরেই দেশে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সন্ধ্যার পর থেকেই শৈত্যপ্রবাহের সাথে বাতাস বয়ে যাওয়ার ফলে শীত ও ঠাণ্ডায় আরো তীব্রতা বাড়ছে। রাত গভীর হওয়ার সাথে সাথে কুয়াশার পানি বৃষ্টির মত টপ টপ করে পড়ছে। যার ফলে খেটে খাওয়া সাধারণ মানুষ চরমভাবে সমস্যায় রয়েছেন।
গতকাল রোববার সকাল আটটায়ও সূর্যের দেখা মেলেনি সুনামগঞ্জের দিরাই উপজেলার কোথাও। দুপুর গড়িয়ে যাওয়ার পর সূর্যের সামান্য আলো দেখা যায়। এই তীব্র শীতের সময়ে উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষজনসহ সর্বত্রই জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যাথা ও কাঁপুনীসহ নানা উপসর্গে ভুগছে শিশু, যুবা ও বৃদ্ধ নারী-পুরুষ। হাসপাতালেও অন্য সময়ের চেয়ে রোগীর সংখ্যা বেশি। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।
ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট, সড়ক-মহাসড়কে আবছা আঁধার বিরাজ করছে। প্রচণ্ড শীতে বাড়িঘরের বাইরে কাজেকর্মে যাওয়ার উপায় নেই। এ অবস্থায় বিশেষ করে দিন এনে দিনে খাওয়া নিম্নআয়ের গরিব মানুষজনের আয়-রোজগারের পথ প্রায় অচল। অভাব-অনটন এবং শীতজনিত নানা রোগব্যাধির প্রকোপ বৃদ্ধিতে চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন হতদরিদ্র মানুষেরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com