বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

শেষ মুহূর্তে এসে তলিয়ে গেল হালির হাওর

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ফসল কাটার একেবারে শেষ মুহূর্তে এসে ভেঙে গেছে সুনামগঞ্জের জামালগঞ্জের হালির হাওরের আহসানপুরের বাঁধ। এতে করে তলিয়ে যাচ্ছে কৃষকের পাকা, কাটা ও মাড়াইকরা ধান, ডুবছে খড়ও। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই হাওরটি তলিয়ে যায়। সকালে হাওরের বেশির ভাগ অংশে পানি চলে আসে। এই হাওরে জেলার জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার কৃষদের জমি রয়েছে।
হাওরপাড়ের কৃষকরা জানিয়েছেন, ৬০-৭০ ভাগ জমির ধান কাটা শেষ হলেও বেশিরভাগ কাটা ও মাড়াই করা ধান ক্ষেতেই রয়ে গেছে। এখন ক্ষেত থেকে কাটা ও মাড়াই করা ধান আনতে আনতেই ভেসে যাচ্ছে হাওর। আর জমিতে থাকা পাকা ধান কাটার চিন্তা ছেড়েই দিয়েছেন বেশিরভাগ কৃষক।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘যে দিক দিয়ে বাঁধ ভেঙে পানি ঢুকেছে, সেখানে আমাদের ৯৯ শতাংশ ধান কাটা শেষ। তবে এখান থেকে ৩-৪ কিলোমিটার দূরে ৫০০ একর জায়গার ধান কাটা বাকি আছে, ভয়ের কিছু নেই। আমাদের ২৫টি হারভেস্টার মেশিন কাজ করছে, আমরা ধানগুলো পানি আসার আগেই কেটে ফেলতে পারবো’।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক জানান, সোমবার রাত ১০টার দিকে বাঁধ ভেঙে হালির হাওরে পানি প্রবেশ শুরু করে, তবে চেষ্টা করা হচ্ছে ভাঙন ঠেকানোর।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব দাবি করেন, হালির হাওরে পাঁচ হাজার ২শত হেক্টর জমি আছে, এরমধ্যে চার হাজার ৭শত হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানি ঢুকতে ঢুকতে বাকি ৫শত হেক্টর ধানের মধ্যে কিছু ধান কেটে আনতে পারবেন কৃষকরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com