বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
কামরুলকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়নি

কামরুলকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়নি

আমার সুরমা ডটকম :

১৩ বছর বয়সি শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল সিলেটে৷ ঐ হত্যার আসামি কামরুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করলেও, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়নি৷ কামরুল এখনও আটক রয়েছে সৌদি আরবে৷ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক এ ব্যাপারে জানান, ‘‘কামরুলকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবেই ‘রেড নোটিশ’ জারি করা হয়৷ তবে আরো কিছু প্রক্রিয়া বাকি আছে৷ সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস অবশ্য এ ব্যাপারে তৎপর রয়েছে৷”
ওদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমাদের তৎপরতার কারণেই কামরুল সৌদি আরবে আটক হয়েছে৷ এখন তাকে এখান থেকে কীভাবে বাংলাদেশে নেয়া যায়, তা নিয়ে আমরা সৌদি সরকার এবং বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি৷” সংশ্লিষ্ট সূত্র মতে, ইন্টারপোলের রেড নোটিশ থাকার অর্থ এই নয় যে, এক দেশের আসামি অন্য দেশে ধরা পড়লে তাকে দেশে ফেরৎ পাঠাতে হবে৷ এমন কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে নেই৷ এই যেমন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও রেড নোটিশ আছে৷ অথচ তিনি কিন্তু লন্ডনে প্রকাশ্যেই আছেন৷ রেড নোটিশের পরও যুক্তরাজ্য পুলিশ তারেককে গ্রেপ্তার বা তাঁকে বাংলাদেশে ফেরৎ পাঠানোর কোনো উদ্যোগ নিচ্ছে না৷
ঐ সূত্র আরো জানায়, এই নোটিশের মাধ্যমে কোনো দেশের অপরাধীর ব্যাপারে তথ্য প্রকাশ এবং তথ্য সংগ্রহ করা হয়৷ আর ফেরত পাঠানো বা আনা নির্ভর করে সেই দু’দেশের সম্পর্কের ওপর৷ এদিকে রেড নোটিশ জারির পর কামরুলের ব্যাপারে যাবতীয় তথ্য রিয়াদে ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) দু-একদিনের মধ্যে পাঠাবে বাংলাদেশ পুলিশ৷ বাংলাদেশের পুলিশ সদর দপ্তরে এনসিবি-র সহকারী মহাপরিদর্শক মাহবুবুর রহমান জানান, ‘‘রিয়াদ এবং বাংলাদেশ এনসিবি-র মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে৷ যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে৷”
তবে তাকে ফিরিয়ে আনতে পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে৷” পুলিশ সদর দপ্তর জানায়, ইন্টারপোলের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ পরস্পরের মধ্যে এনসিবি ডেস্কের মাধ্যমে যোগাযোগ করে থাকে৷ প্রত্যেক দেশের পুলিশের সদর দপ্তরেই এই ডেস্ক আছে৷ সাধারণভাবে ইন্টারপোল ডেস্কও বলা হয় একে৷ আসলে ইন্টারপোল সরাসরি কোনো আসামি গ্রেপ্তার বা নিজ দেশে পাঠায় না৷ তারা শুধুমাত্র তথ্য সহায়তা দিয়ে থাকে৷
জানা গেছে, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্দি বিনিময় চুক্তি নেই৷ তাই কামরুলকে সেদেশের সরকার চাইলে ‘পুশব্যাক’ করতে পারে অথবা তাকে অবাঞ্চিত ঘোষণা করে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে৷ তবে এই পুরো বিষয়টি নির্ভর করছে দু’দেশের আন্তরিকতার ওপর৷ অবশ্য কামরুলের বিষয়টি কোনো রাজনৈতিক ঘটনা নয়, সে জঘন্য অপরাধ করেছে৷ তাই তাকে ফেরত আনতে বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে৷
গত ৮ই জুলাই সিলেটের কুমারগাঁওয়ে রাজনকে পিটিয়ে হত্যার পর বিদেশে চলে যায় সৌদি আরব প্রবাসী কামরুল৷ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জেদ্দায় তাকে আটক করা হয়৷ কামরুলের ভাই মুহিত আলম এবং এই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ ১১ জনকে এরইমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে৷ এদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে মোট চারজন৷ ১৩ বছর বয়সি রাজনকে নির্যাতনকারী মানুষগুলোই তাকে পেটানোর দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়৷ বলাবাহুল্য, এই সমস্ত ভিডিও সারাদেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি করে৷

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com