শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

শীত মোকাবেলায় আরো ১১০ কোটি ডলার পাচ্ছে ইউক্রেন

amarsurma.com
শীত মোকাবেলায় আরো ১১০ কোটি ডলার পাচ্ছে ইউক্রেন

আমার সুরমা ডটকম ডেস্ক:

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের জ্বালানি অবকাঠোমোর পাশাপাশি গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় হামলা জোরদার করেছে রাশিয়া। এতে করে বেশ ভয়ানক এক শীতকালের মুখোমুখি হওয়ার শঙ্কায় রয়েছে লাখ লাখ ইউক্রেনীয়।

এই পরিস্থিতিতে শীত মোকাবিলায় ইউক্রেনকে আরও ১১০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা দেশগুলো। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা মঙ্গলবার জরুরি শীতকালীন সহায়তা হিসেবে পূর্ব ইউরোপের এই দেশটিকে অতিরিক্ত ১১০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মূলত ইউক্রেনীয় জ্বালানি গ্রিডের ওপর রাশিয়ার আক্রমণ প্রতিরোধে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের জবাবে এই প্রতিশ্রুতি দিলো দেশগুলো।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, প্রায় ৭০টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা মঙ্গলবার প্যারিসে এক বৈঠকে জড়ো হয়। যার লক্ষ্য ছিল ইউক্রেনীয়দের ‘এই শীত পার করতে’ সক্ষম করা।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেছেন, জ্বালানি খাতের জন্য সহায়তা অঙ্গীকারের মধ্যে ৪০০ মিলিয়ন ইউরোও রয়েছে।
জেলেনস্কি বলেছেন, রুশ হামলার পর জ্বালানি অবকাঠামো মেরামতের জন্য ইউক্রেনের খুচরা যন্ত্রাংশ, উচ্চ-ক্ষমতার জেনারেটর, অতিরিক্ত গ্যাসের পাশাপাশি বর্ধিত বিদ্যুতের আমদানি প্রয়োজন। তার ভাষায়, ‘বর্তমান পরিস্থিতিতে জেনারেটরগুলো সাঁজোয়া যান এবং বুলেট-প্রুফ জ্যাকেটের মতো প্রয়োজনীয় হয়ে উঠেছে।’

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেছেন, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের ৪০ থেকে ৫০ শতাংশ গ্রিড বন্ধ হয়ে গেছে। দেশের অনেক এলাকায় দিনে মাত্র কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকে।

এছাড়া রাশিয়ার ড্রোন হামলার পর গত সপ্তাহান্তে দক্ষিণ ওডেসায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। রাশিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা আমাদের অন্ধকারে ফেলে দিতে চায় এবং এটি ব্যর্থ হবে। সারা বিশ্বে আমাদের অংশীদারদের ধন্যবাদ।’
সংবাদমাধ্যম বলছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

এর মধ্যে গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com