বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

দিরাইয়ে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকের

amarsurma.com
দিরাইয়ে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকের

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জের দিরাইয়ে এ বছর রবিশস্যের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৯০ হেক্টর, এরমধ্যে শুধুমাত্র সরিষা চাষের লক্ষ্যমাত্রা ১৫৫ হেক্টর। দিরাই কৃষি অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। এছাড়া এ বছর সরিষার বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন চাষীরা।
সূত্র মতে, ২০২২-২৩ রবি মৌসুমে দিরাই উপজেলায় বিভিন্ন জাতের রবিশস্য আবাদ করা হয়েছে। এরমধ্যে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪৩ হেক্টর, সরিষা ১৫৫ হেক্টর, আলু ৭০ হেক্টর, পেয়াজ ১৫ হেক্টর, রসুন ৭ হেক্টর, ধনিয়া ১০ হেক্টর, মরিচ ২০ হেক্টর, সূর্যমুখি ১০ হেক্টর, ভূট্টা ১৭ হেক্টর, মিষ্টি আলু ২৫ হেক্টর, মাসকলাই ১০ হেক্টর, ১ হেক্টর করে মুগ, মসুর ও গম, বাদাম ৫ হেক্টর।
সূত্র আরও জানায়, উপজেলার রাজানগর ও কুলঞ্জ ইউনিয়নের বেশি আবাদ করা হয়েছে। দিন দিন চাষীদের মধ্যে আগ্রহ বাড়ছে। প্রতি হেক্টরে ৩০ মণ করে সরিষা হওয়ার কথা, যার বাজার মূল্য প্রতি মণ ৪০ হাজার টাকা। প্রতি হেক্টরে সেচসহ খরচ হবে ৬ হাজার টাকা। সরিষা চাষীদের মধ্যে ২০ কেজি সার ও ১ কেজি বীজ দেয়া হয়েছে বলে দিরাই কৃষি অফিস জানায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com