বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
‘বিচার পেতে ১৮ ঘাটে টাকা দিতে হয়’

‘বিচার পেতে ১৮ ঘাটে টাকা দিতে হয়’

images_105499আমার সুরমা ডটকম : সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন, বিচার পেতে দেশের আদালত অঙ্গনে সাধারণ মানুষকে ১৮ ঘাটে পয়সা দিতে হয়। তিনি বলেছেন, উকিল, মুহুরি, পিয়ন, পেশকার, রিকশা-বাসসহ সকল জায়গায় টাকা দিতে হয় একজন বিচারপ্রার্থীকে, এটা কেন? শনিবার দুপুরে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক এই আইনমন্ত্রী। বিচারপ্রার্থীদের ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে একজন বিচারপ্রার্থী বিচার চাইতে আসলে তাকে ১৮ ঘাটে পয়সা দিতে হয়। আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষ আসে ন্যায় বিচারের জন্য, কিন্তু তারা ন্যায় বিচার না পেয়ে অবিচারের শিকার হচ্ছেন।’ আব্দুল মতিন খসরু বলেন, ভেলেরিকে স্যালুট, অভিনন্দন, জানাই এজন্য যে, সে ভিনদেশ থেকে এসে এদেশে মানবতার সেবায় কাজ করছেন। কিন্তু তার কাছ থেকে আমাদের শিখতে হবে। তার সেবার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তিনি বলেন, আমার জানা মতে, মৌসুমি নামের একজন অসুস্থ মেয়েকে সুস্থ করে একটি ব্যাংকে কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। এই হলো ভেলেরি। সাবেক এই আইনমন্ত্রী বলেন, অনেক সময় চিন্তা না করেই হাকিম সাহেব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে দেন, একটা বার চিন্তাও করেন না। এটা কি! ন্যায় বিচার কোথায়! ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে খসরু বলেন, ‘এগুলো বন্ধ করতে হবে, মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে মানবসেবা হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com