মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
পৌরসভা নির্বাচন: রাজনৈতিক দলগুলোর দাবির বিষয়ে সিদ্ধান্ত সোমবার

পৌরসভা নির্বাচন: রাজনৈতিক দলগুলোর দাবির বিষয়ে সিদ্ধান্ত সোমবার

images_105608আমার সুরমা ডটকম : পৌরসভা নির্বাচনের তফসিল পেছানো ও সংসদ সদস্যদের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া সুযোগ দিতে বিএনপি এবং আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে করা বিভিন্ন দাবির বিষয়ে আগামীকাল সিদ্ধান্তে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির সভায় এসব বিষয়ে আলোচনা হবে। ওই সভায়ই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা দাবির বিষয়ে সিদ্ধান্ত হবে। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান। এর আগে দুপুরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা নির্বাচন কমিশনে গিয়ে সিইসির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, নির্বাচন পেছাতে হলে আইন লঙ্ঘন করতে হবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ রেখে যে তফসিল ঘোষণা করা হয়েছে তাতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ করা না গেলে আগামী ৭ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করতে হতে পারে। তিনি বলেন, জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদ করা হয়ে থাকে। সেকারণে এ মাসে ভোটগ্রহণ করা যাচ্ছে না। তাছাড়া ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়গুলো মাথায় রেখেই সিদ্ধান্তে যাবে কমিশন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com