শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
যুক্তরাজ্যে পাওয়া কোরআন আবু বকরের (রা)!

যুক্তরাজ্যে পাওয়া কোরআন আবু বকরের (রা)!

file654আমার সুরমা ডটকম : যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআনের একটি কপি পাওয়া গেছে। এই কপিটি সবচেয়ে প্রাচীন বলে ধারণা করা হচ্ছে। এক হাজার ৩৭০ বছরের পুরোনো এই কোরআনের কপিটি মহানবী (সা) এর সাহাবি হজরত আবু বকরের (রা) হতে পারে। যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ‘দি ইনডিপেনডেন্ট’ এর খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাউন্ডেশন ফর ইসলামিক স্টাডিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক জামাল বিন হুয়ারিব কোরআনটিকে হজরত আবু বকরের (রা) মনে করছেন। তাঁর মতে, এ ধরনের একটি নথি খুব কমসংখ্যক লোকের কাছেই সংরক্ষিত থাকতে পারে। সে হিসেবে হজরত আবু বকরের কাছেই কপিটি থাকার সম্ভাবনা বেশি। হুয়ারিব বিবিসিকে বলেন, ‘আমি বিশ্বাস করি, এই কোরআন আবু বকরের (রা)।’ ‘এটি এখন পর্যন্ত মুসলমানদের জন্য সবচেয়ে বড় আবিষ্কার’, বলে উল্লেখ করেন হুয়ারিব। আমিরাতের এ গবেষকের মতে, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া কোরআনে ব্যবহৃত চামড়ার কাগজ এবং হাতের লেখাগুলো দেখে মনে হয়, ২০০ পাতার মূল কপিটি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়। মহানবীর (সা) পরিবারের বাইরে প্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে সুপরিচিত হজরত আবু বকর (রা)। তিনি মহানবীর (সা) বিশ্বস্ত সাহাবি ছিলেন। ৬৩২ হিজরিতে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন আবু বকর (রা)। ৬৩৪ সালে মৃত্যুর আগে তিনি ২৭ মাস ক্ষমতায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com