বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
রাষ্ট্রপতির ভূমিকা বিষয়ে যদি কিছু যোগ করতে হয় তাহলে সংসদকেই সে সিদ্ধান্ত নিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির ভূমিকা বিষয়ে যদি কিছু যোগ করতে হয় তাহলে সংসদকেই সে সিদ্ধান্ত নিতে হবে: রাষ্ট্রপতি

amarsurma.com

bangladesh_president_abdul_hamid_110621আমার সুরমা ডটকম : বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ মনে করেন শপথ নেবার পর থেকে গত প্রায় তিন বছরে তিনি পরিপূর্ণভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।
বঙ্গভবনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সংবিধানে যা আছে তার ভেতরে থেকেই রাষ্ট্রপতিকে দায়িত্ব পালন করতে হয়। বাংলাদেশে অতীতে রাজনৈতিক কোন সংকটের সময় সুশীল সমাজের নেতৃবৃন্দ বা অন্য অনেকেই বলেছেন যে এসব সমস্যা সমাধানের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকা দরকার। এ ব্যাপারে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, রাষ্ট্রপতির ভূমিকা বিষয়ে যদি কিছু যোগ করতে হয় তাহলে সংসদকেই সে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির পক্ষে আসলে কতটা ভূমিকা রাখা সম্ভব?
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আবদুল হামিদ সে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, সংবিধানেই বলা আছে যে রাষ্ট্রপতি কতটা করতে পারেন, কি হবে তার ভুমিকা। “সংবিধানে যদি কিছু যোগ করতে হয়, তাহলে সকল দলমত নির্বিশেষে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যরা যেভাবে সংবিধানকে দাঁড় করাবে, সে মোতাবেকই রাষ্ট্রপতিকে চলতে হবে”-বলেন তিনি। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সংবিধান সংশোধন করতে হলে শুধু রাজনৈতিক দল নয়, সংসদ সদস্যদের দু-তৃতীয়াংশের সম্মতি লাগবে।
তিনি আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনকে সামনে রেখে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ অন্যান্য দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে তার আলোচনা হয়েছে। তাদের বক্তব্য পরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তাকে জানিয়েছেন। “অর্থাৎ সাংবিধানিকভাবে যেটুকু দায়িত্ব পালন করা সেখানে আমি কৃপণতা করিনি, আমি বলবো যে সততার সঙ্গেই তা পালন করেছি”-বলেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com