বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
১৮ মাসের কাজ শেষ হয়নি ২ বছরেও

১৮ মাসের কাজ শেষ হয়নি ২ বছরেও

asabs-kalnisetupic-01-02-2016মুহাম্মদ আব্দুল বাছির সরদার : দিরাই উপজেলাবাসির দীর্ঘদিনের স্বপ্নের ‘কালনী সেতু’ ভিত্তিপ্রস্তরের ১৮ মাসে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত মেয়াদের অতিরিক্ত ২ বছর পার হয়ে গেলেও এখনও শেষ হচ্ছেনা তার কাজ। আর সড়ক নির্মাণ নিয়ে চলছে এক ধরণের প্লান পরিবর্তনের প্রতিযোগিতা। এমন অবস্থায় কালনী সেতুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন-কবে শেষ হবে এর কাজ? কখন পাবে জনগণ এর সুফল? তবে সোমবার উপজেলা প্রকৌশল অধিদফতর কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন জানালেন আগামিকাল থেকে এপ্রোচের কাজ শুরু হচ্ছে।
দিরাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২১০ মিটার দৈর্ঘ ও ৬.১০ মিটার প্রস্থের এই সেতুটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১৮ কোটি ৭২ লক্ষ ৫৫ হাজার ৩৫৭ টাকা, আর চুক্তি মূল্য ধরা হয়েছে ২১ কোটি ৭২ লক্ষ ৫৫ হাজার ৯৮৭ টাকা ৬৯ পয়সা। ৫৪০ দিনের বাস্তবায়ন কালের এই সেতুটিতে স্প্যান ৫টি, এব্যাটমেন্টে ৩০ মিটার দৈর্ঘ ৭০০ মিঃমিঃ ডায়া ৫০টি এবং পায়ারে ৪০ মিঃ দৈর্ঘ ১ হাজার ২০০ মিঃমিঃ ডায়া ৪৮টি পাইল। উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের এই কাজের নাম ধরা হয়েছে চান্দপুর-রজনীগঞ্জ সড়কে ০০মিঃ চেইনেজে কালনী নদীর উপর ২১০ মিঃ স্প্যান পিসি গার্ডার ব্রিজ নির্মাণ। সূত্র মতে, ২০১২ সালের ৩০ জুন তৎকালীন দফতর বিহীনমন্ত্রী ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি প্রধান অতিথি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কালনী নদীর উপর নির্মিত এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলা সদরের সাথে সংযোগ স্থাপনের জন্য দিরাইবাসির দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল কালনী নদীতে একটি সেতু নির্মাণ। স্বাধীনতার ৪৩ বছর পর যদিও উদ্যোগ নেয়া হয়েছে, কিন্তু এর সুফল আর কত দিন পর দিরাইবাসি ভোগ করবে-এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। নামপ্রকাশ না করার শর্তে চান্দপুর গ্রামের বেশ কয়েকজন এ প্রতিবেদককে জানান, মূলত এই ব্রিজ দেখিয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে, কবে শেষ হবে এর নির্মাণ কাজ এবং এটি জনগণের জন্য কবে উন্মুক্ত হবে-তা ভগবানই ভালো জানেন।
দিরাই উপজেলা প্রকৌশল অধিদফতর কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন এ প্রতিবেদককে জানান, আমরা ফ্লাইওভার পদ্ধতির এপ্রোচের কাজ আগামিকাল শুরু করব, এতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। আগামি জুনের মধ্যে শেষ হবে বলে তার ধারণা-উল্লেখ করে তিনি আরো বলেন, এই সেতুর সংযোগ সড়ক করিমপুর-জগদল-হোসেনপুর হয়ে জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়ার সঙ্গে সংযুক্ত হবে। আর এই সংযোগ সড়কটির কাজের অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com