বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
‘বৃক্ষমানব’র প্রথম অপারেশন আগামী শনিবার

‘বৃক্ষমানব’র প্রথম অপারেশন আগামী শনিবার

images_116813আমার সুরমা ডটকম : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ‘ট্রি-ম্যান’ বা ‘বৃক্ষমানব’ খ্যাত আবুল বাজানদারের শরীরের বাড়তি অংশ অপসারণে আগামী শনিবার প্রথম পর্যায়ের অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ‘বৃক্ষমানব’ আবুলের জন্য গঠিত মেডিকেল বোর্ড আজ সোমবার সকালে এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন বোর্ডের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন।
আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই বোর্ডের বৈঠক হয়। বৈঠকে আরো তিনজন চিকিৎসককে অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম, মাইক্রোবায়োলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম এবং চর্ম রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কবীর চৌধুরী।
৯ সদস্যের এ মেডিকেল বোর্ড আগামী শনিবার আবুল বাজানদানের শরীরের বাড়তি অংশ অপসারণে ‘প্রথম পর্যায়ের অপারেশনে’ সহায়তা করবেন। আবুল ‘হিউম্যান প্যাপিলোমা’ ভাইরাস-‘টেন’জনিত বিরল ধরনের চর্ম রোগে আক্রান্ত বিশ্বের তৃতীয় ব্যক্তি। খুলনার পাইকগাছার ‘মুক্ত কমিশনারের’ ঘেরে বসবাসকারী আবুলকে গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির পরদিন বিরল এই রোগের চিকিৎসায় গঠন করা হয় ৬ সদস্যের মেডিকেল বোর্ড। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালামের নেতৃত্বে ওই মেডিকেল বোর্ড আবুলের চিকিৎসা পদ্ধতি নিয়ে দফায় দফায় আলোচনা-পর্যালোচনা করেন।
২০০৭ সালে ইন্দোনেশিয়া এবং ২০০৯ সালে রোমানিয়াতে আবুল বাজানদারের মতো ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’-‘টেন’জনিত বিরল চর্ম রোগে দুই জনকে সনাক্ত করা হয়। ওই দুইজনেরও রোগ বৃত্তান্ত এবং চিকিৎসার ধরণ পর্যালোচনা করেই আবুলের চিকিৎসায় বিভিন্ন কর্মপরিকল্পনা করছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com