বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মায়ানমারে নির্বিচারে হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল

মায়ানমারে নির্বিচারে হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল

abs-protibadsovhapic-25-11-2016আমার সুরমা ডটকমমায়ানমারে সংখ্যালঘু মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনী কর্তৃক নারী-শিশু ও পুরুষদের নির্বিচারে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে শুক্রবার বাদ জুমআ ‘জাগ্রত তৌহিদী জনতা’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা নূরউদ্দিন আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমী, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, দৈনিক ইনকিলাব দিরাই উপজেলা সংবাদদাতা ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আবিদুর রহমান মাওলানা মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ। বক্তারা বলেন, সারাবিশ্বে মুসলমানরা বিভিন্ন ধরণের নির্যাতনের শিকার হয়ে আসছে। মায়ানমার সরকার সংখ্যালঘু মুসলমানদের ওপর যেভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাতে আমরা একজন মুসলমান হিসেবে বসে থাকতে পারিনা। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দেশের সীমান্ত পথ খুলে দিয়ে আরাকন মুসলমানদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। কারণ, আমাদের একটিই পরিচয় যে, আমরা মুসলমান। যদি পার্শ্ববর্তী একটি রাষ্ট্র হিসেবে আমাদের সীমান্ত খুলে না দেয়া হয়, তবে ইতিহাস একদিন তার বিচার করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com