সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
হেফাজত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হেফাজত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আমার সুরমা ডটকমবিস্ফোরক আইনের মামলায় হেফাজতে ইসলাম ও বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় ঐক্যজোটের ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে রোববার (০৫ মার্চ) ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানাভুক্তরা হলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি মো. ফয়জুল্লাহ, খেলাফত মজলিসের আমির মওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মওলানা আব্দুর রউফ ইউসুফী, জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ, নেজামে ইসলাম বাংলাদেশের সভাপতি আবদুর রাকিব প্রমুখ।

এ মামলার অপর আসামিদের মধ্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ এবং মোশাররফ হোসেন নামে একজন জামিনে রয়েছেন। আর জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম আছেন কারাগারে। পলাতক আসামিদের গ্রেফতার করা গেল কি না- তা জানিয়ে ৬ এপ্রিল শাহবাগ থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত। শাহবাগ থানার এস আই সানোয়ার হোসেন মামলার বাদী। মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন একই থানার এস আই সুব্রত গোলদার। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা গণজাগরণ মঞ্চ ভাঙার জন্য ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মিছিল নিয়ে অগ্রসর হলে আনন্দবাজারের সামনে পুলিশ তাদের বাধা দেয়। ওই সময় মিছিল থেকে বোমাবাজি, লেগুনায় অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালায় আসামিরা।

এদিকে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বাংলানিউজকে বলেন, হেফাজতে ইসলামের কোনো নেতা-কর্মী কোনো ধরনের নাশকতা ও নৈরাজ্যের সঙ্গে কখনও জড়িত ছিলো না, জড়িত থাকার প্রশ্নই আসে না। গ্রেফতারি পরোয়ানায় আমরা ভীত নই। নিয়মতান্ত্রিকভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার মোকাবেলা করবো। প্রয়োজনে রাজপথেও মোকাবেলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com