বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
শিশু রাজন হত্যা: দুলাল-নূরের স্বীকারোক্তি

শিশু রাজন হত্যা: দুলাল-নূরের স্বীকারোক্তি

আমার সুরমা ডটকম :

সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার ঘটনায় ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন মামলার দুই আসামী দুলাল আহমদ ও নুর আহমদ। মঙ্গলবার বেলা ৩টা থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত তারা সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আনোয়ারুল হকের খাস কামরায় জবানবন্দি দেয়। জবানবন্দি গ্রহণশেষে একটি মাইক্রোবাসযোগে তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামীদের বহনকারী মাইক্রোবাসে বিক্ষুব্ধ জনতা হামলার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়। তবে, পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এসএমপি’র এসি (প্রসিকিউশন) আব্দুল আহাদ জানান, দুলাল ও নূর আহমদ হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তাদের এ স্বীকারোক্তি মামলাটি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে সোমবার মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে স্বীকারোক্তি দেয় মামলার আসামী চৌকিদার ময়না মিয়া। আর প্রত্যক্ষদর্শী হিসেবে এর আগে ঘটনার জবানবন্দি দিয়েছেন ফিরোজ আলী ও আজমত আলী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com